চাঁদপুর: বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তিনি এ পদে নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা আওয়ামী পরিবার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের নেতৃবৃন্দ ও মতলবের সাধারণ জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফম/এমএমএ/



