বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহুতল ভবন নির্মান উপলক্ষে জরুরি সভা

চাঁদপুর:  চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভার আহবান করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।

সভাপতিত্ব করেন করেন এলাকার কৃতি সন্তান এডভোকেট আক্তার সরকার। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন মিলনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ।

আরো বক্তব্য দেন এলাকার কৃতি সন্তান গোলাম মর্তুজা চৌধুরী আপেল, ব্যবসায়ী সেলিম পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মিজান লিটন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান, সাধারণ সম্পাদক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর গাজী ও ব্যবসায়ী কবির ভূঁইয়া।

উপস্থিত ছিলেন মফিজ মজুমদার, তোফায়েল পাটোয়ারী, সিবলু, জাহাঙ্গীর মুন্সি, প্রিন্সু, রাজু প্রমূখ।

সভায় মাদ্রাসার উন্নয়ন ও বহুতল ভবন নির্মাণ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম