
চাঁদপুর: মনোমুগ্ধকর গান, নৃত্য ও নাটকের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আরো একদিন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে কচুয়া উপজেলার ঝিলমিল সাংস্কৃতিক সংগঠন ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরপর পরিবেশনায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সন্ধ্যায় ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী প্রমূখ।
পরে রাত ৮টায় একই মঞ্চে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মলিয়ের কমেডি দ্যাট স্কাউন্ড্রেল স্ক্যাপি অবলম্বনে নাটক ‘বিচ্ছু’ মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন শরিফ চৌধুরী ও রূপান্তরে ছিলেন তারিক আনাম খান।
নাটকের কুশীলবেরা হলেন, লিটন গাজী, প্রণব ঘোষ, রতন খান, শরীফ চৌধুরী, ঐশী দাস, মো. নাজমুল হোসেন (বাপ্পি), নূরে আলম নয়ন, মো. কামরুজ্জামান আল মারুফ, রাহুল মন্ডল, চৈতী শীল তৃণা ও মোবারক পাখি (আসমা)।
নাটকের কলাকুশলীদের মধ্যে ছিলেন আলোক পরিকল্পনায় শুকদেব রায়, পোষাক পরিকল্পনায় বিচিত্রা সাহা, নিহারিকা তপাদকর নিহা, সিথী আক্তার, আবহ সংগীতে সিয়াম খান, মঞ্চ পরিকল্পনায় অজিত দত্ত, মঞ্চ নির্মানে নূরে আলম নয়ন, প্রনব ঘোষ ও সিয়াম খান, রূপসজ্জায় সংগঠনের সকল সদস্যরা।
ফম/এমএমএ/




