বিচিত্র কুমারের দুটি কবিতা

(০১) অপারেশন সার্চলাইট
-বিচিত্র কুমার
রাতের অন্ধকারে টিমিস টিমিস জোনাক জ্বলে,
হঠাৎ থেমে গেল ঝিঁঝিঁ পোকার শব্দ;
ওই সুদূর থেকে ভেসে আসে,
শুধু বুটের শব্দ কে ওরা,মেশিনগানের শব্দ?
কেউ একজন বললো মেলেটারি ছড়িয়ে পরেছে দলে দলে
শহর-বন্দরে নগর-রাষ্ট্রে গ্রাম-গঞ্জে?
শুনতে পাচ্ছি,বাংলার উজ্জ্বল নক্ষত্রদের মুখে মৃত্যুর চিৎকার;
ওরা নির্মম ভাবে ঝাঁপিয়ে পরেছে নিরস্ত্র বাঙালির উপর।
বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন চুরমার করতে হানাদারের দল;
পঁচিশে মার্চ মধ্যরাতে বাঙালির উপর।
তারপরও আমাদের দাবিয়ে রাখতে পারেননি;
স্বাধীনতার নব সূর্য নিয়ে ফিরেছি ঘর।

(০২)
মুজিব মানেই বাংলাদেশ
-বিচিত্র কুমার
মুজিব মানেই দূরন্ত রাখাল ছেলে বাঁশি;
মুজিব মানেই চোখের কোণে স্বপ্ন রাশি রাশি।

মুজিব মানেই উদ্দীপনা বাঙালির জাগ্রত প্রাণ;
মুজিব মানেই একই স্বরে জয়বাংলা গান।

মুজিব মানেই বজ্রকণ্ঠে বাঘের গর্জন ;
মুজিব মানেই বীর শহিদের স্বাধীনতা অর্জন।

মুজিব মানেই বাংলার মাঠে ঘাটে ভাটিয়ালি গান;
মুজিব মানেই নদ-নদী পাখির কলতান।

মুজিব মানেই আশ্রয় বটবৃক্ষের ছায়া ;
মুজিব মানেই ভালোবাসার নাম স্নেহ আর মায়া।

মুজিব মানেই স্বাধীনতার সূর্য লাল সবুজের পতাকা ;
মুজিব মানেই বাংলাদেশ আমাদের স্বাধীনতা।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ ০১৭৩৯৮৭২৭৫৩

ফোকাস মোহনা.কম