চাঁদপুর: বাংলাদেশ হিউম্যান রাইটস ‘ল’ ইয়ার্স ফোরাম ( বিএইচআরএলএফ) চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বি এইচ আর এল এফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ ড.গোলাম রহমান ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডঃ সফিকুর রহমান, চাঁদপুর ‘ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ নঈমুল ইসলাম, অ্যাডঃ শাহজাহান মিয়া সহ অনান্য আইনজীবী।
চাঁদপুরের কমিটির আহবায়ক অ্যাডঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হিসেবে অ্যাডঃ শাহজাহান খান। যুগ্ম আহবায়করা হলেন-অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ আব্দুল কাদের খান, অ্যাডঃ জিসান আহমেদ রিপন ও অ্যাডঃ সাজেদা আক্তার।
সদস্যরা হলন- অ্যাডঃ হেলাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ ইমাম হোসেন, অ্যাডঃ সফিকুল ইসলাম রনি, অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী, অ্যাডঃ মামুন মিয়াজী,অ্যাডঃ ফাইজানুল হক রিজন ।
ফম/এমএমএ/



