
বাঙ্গালী মটো রাইডার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে চাঁদপুর শহরস্থ চেয়ারম্যানঘাট পালকি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের এডমিন ইমরান হোসেনের সার্বিক তত্বাবধানে ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিএমআরসির সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মার্চ জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙ্গালী মটো রাইডার্স ক্লাবের আত্মপ্রকাশ হয়।
ক্লাবের মুল স্লোগান হলো “একটি সুন্দর পরিচ্ছন্ন বাইকিং গ্রুপ করাই মুল লক্ষ্য ” শুধু তাই নয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা, সামাজিক ও সেবামুলক কাজে সবার জন্য কাজ করা। বিএমআরসি’র ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের এডমিন।
আগামীতে সবাইকে সবসময় এভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
ফম/এমএমএ/



