
চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বক্তব্যে বলেন, সংবিধান রচনা করেছেন বঙ্গবন্ধু। প্রশাসন ছিল না, প্রতিরক্ষা বাহিনী ও পুলিশবাহিনী ছিল না। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে দেশকে বিশ্ব দরবারে স্বাধীন দেশ হিসেবে দাঁড় করিয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে আবারও পরাধীন করতে চেয়েছিল পকিস্তানী দোসররা। বঙ্গবন্ধুর খুনের মাস্টার মাউন্ড জিয়াউর রহমান। জিয়া খুনের সাথে জড়িত বলেই ইন্ডেমনেটি অধ্যাদেশ জারি করেছেন। জিয়াউর রহমান জামায়াতকে পৃষ্ঠপোষকতা দিয়ে ছিলেন। আর ওনার স্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের বিরোধীদের মন্ত্রী বানিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন।
শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সময়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আজ আওয়ামী লীগের নেতৃত্বের কারনেই দেশের মানুষ না খেয়ে থাকেনা। দেশের মানুষের মাথাপিছু আয় থেকে সকল কিছুই বেড়েছে। নদীর বালু উঠিয়ে নদীকে সমুদ্রে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে না। শত শত ড্রেজার লাগিয়ে নিজের সম্পদ বাড়ালে দেশের সার্বিক উন্নয়ন হবে না।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ওচমান গণি পাটওয়ারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, মঞ্জুর আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ করিম বাবু।
অনুুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল।
দোয়া ও মোনজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মজসিদের ঈমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান।
ফম/এমএমএ/



