ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে নিয়ম না মেনে নেয়া হচ্ছে পরীক্ষা

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জের আদর্শ একাডেমীতে নিয়ম বহির্ভূতভাবে মিডটার্ম পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছথেকে প্রায় দেড় লাখ টাকা আদায়ের প্রমান মিলেছে।

সোমবার (৩ এপ্রিল) বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকায় আদর্শ একাডেমি নামক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় বসে শিক্ষা নীতিমালাকে তোয়াক্কা না করেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জিম্মি করে অর্থের বিনিময়ে শ্রেনী পরীক্ষা পরিচালনা করে আসছে।

পরীক্ষা চলাকালে ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীরা বলেন, শিক্ষা নীতিমালায় পরীক্ষার বিধান না থাকলেও শিক্ষকরা আমাদের অভিভাবকদের চাপসৃষ্টি করে অবৈধভাবে অর্থ আদায়ের লক্ষ্যে অনিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা আদায় করছেন। মাহে রহজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আদর্শ একাডেমী প্রধান শিক্ষক হারুন অর-রশিদ একক স্বেচ্ছাচারিতা দেখিয়ে বিদ্যালয় খোলা রেখে পরীক্ষা আদায় করছেন।

এ দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক পর্যায়ের নিয়মনীতি অনুসরণ করা থাকলেও তা মানছে না ফরিদগঞ্জ আদর্শ একাডেমী। ৬ষ্ঠ ও ১০ম এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০-৪০০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করছে। এতে ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল।

নাম প্রকাশে অনইচ্ছুক এক শিক্ষক বলেন, সরকারি নির্দেশনাকে অমান্য করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরীক্ষা নেওয়াটা ঠিক হচ্ছে না।
সরকারের নির্দেশ অমান্য করে কি কারণে মিডটার্ম পরীক্ষা নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, রমজান মাস উপলক্ষে শিক্ষকদের স্বার্থে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, চাঁদপুরের আল-আমিন একাডেমিতে ও পরীক্ষা নিচ্ছে এ বিষয়ে কেন কথা বলেন না আপনারা? তিনি আরো বলেন, শিক্ষকদের ঠিক মত বেতন ভাতা দিতেই এ মিডটার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি অবগত নই। পরীক্ষা নেয়া কোন নিয়ম নীতি রয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, কোন ভাবেই সরকারের সিদ্ধান্তকে অমান্য করার সুযোগ নেই। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নোটিশ পাঠাবো।

খোঁজ নিয়ে জানাগেছে, ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে রয়েছে নিজস্ব নিয়ম নীতি। তারা মানছেননা সরকারের নিয়ম নীতি। নিজেরদের মনমতোই চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান।

কেউ কেউ বলছেন, জামায়াতে ইসলামীর নীতি আদর্শমতেই চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের রয়েছে জামায়াতে ইসলামীর পদবী। তিনি জামায়াতে ইসলামের চাঁদপুর জেলা কমিটির মানব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার নায়েবে আমির এবং জামায়াত ইসলামের নিজস্ব সংগঠন আদর্শ শিক্ষক পেডারেশনে চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম