ফরিদগঞ্জ (চাঁদপুর) : মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালী ও আলোচনা সভ অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকালে জাতীয় শ্রমিকলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বাসস্ট্যাণ্ড এলাকায় র্যালী অনুষ্ঠিত হয়।
পরে শ্রমিকলীগের উপজেলা শাখার সভাপতি কাজী হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি আ: লতিফ খান, সহসভাপতি আবুল হোসেন, সমীর কুরী, যুগ্মসাধারণ সম্পাতক নাছির মীর, জাকির খান, সাংগঠনিক সম্পাদ হেলাল রাঢ়ী, অর্থ সম্পাদক বাবুল পাটওয়ারী, পৌর শ্রমিকলীগের সভাপতি কাউছার কাজী ও সাধারণ সম্পাদক নুরুন্নবী সাউদ।
ফম/এমএমএ/


