ফরিদগঞ্জে বিইআরসির চেয়ারম্যানের ইফতার সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র নবাগত চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নুরুল আমিন ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার(২৫ মার্চ ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে আইটপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ইফতার সামগ্রী এলাকার দরিদ্র জনগোষ্ঠীর হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যানের পিতা প্রাক্তন শিক্ষক শামসুল আলম, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এস. এম জসিম উদ্দিন আনসারী মিন্টু প্রমূখ।

এর আগে একই দিন সকালে তিনি নির্মানাধীন উটতলী সেতুর কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম