ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশ পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে ‘যাত্রিক-১৭’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনে আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মেধা বিকাশ পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল ও ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ‘যাত্রীক ১৭’ এর সভাপতি পিয়াশ চন্দ্র দাস।

স্থানীয় প্রাথমিক ১০ বিদ্যালয় থেকে পরিক্ষার মাধ্যমে বিজয়ী ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরষ্কার তুলে দেন।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান বাধঁন পাটওয়ারী, ইমাম হোসেন ফরিদ পাটওয়ারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম