চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে নারীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর সদস্য মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর, মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা নির্বাচন অফিসার, চাঁদপুর, জি এস তছলিম আহমেদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ফরিদগঞ্জ, চাঁদপুর, মৌলি মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদগঞ্জ সহ সংশ্লিষ্ট অংশীজন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান।
অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। পাশাপাশি নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই ও অগ্রগামী করতে অর্ধেক জনগোষ্ঠী নারীর রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারীদের ভোট প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করা হয়।
ফম/এমএমএ/


