ফরিদগঞ্জের বালিথুবা বঙ্গবন্ধু পরিষদেরর দোয়া ও আলোচনা সভা

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের শোক দিবসের দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার সন্ধ্যায়  ইউনিয়ন এর দক্ষিণ বালিথুবায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, আনোয়ার হোসেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা মহসিন তপাদার, সেলিম মিয়াজি।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন নুরু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫  আগষ্টের কালো রাত্রীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ  হত্যার স্বীকার সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম