মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে রাঢ়ীকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, যুবলীগ নেতা রেদোয়ান আহমেদ সরকার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী সরকার, স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, সবুজ সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, শ্রমিক লীগ নেতা মাসুদ সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ছাত্রলীগ নেতা সোহেল রানা, শান্ত সরকার প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকার বার বার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বিজয়ী করতে হবে। তাহলেই সারাদেশের ন্যায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/


