
চাঁদপুর: সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম-সেবা) পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুন্নাহার।
পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। তিনি চাঁদপুরের ফরিদগন্জ উপজেলার বড়ালী গ্রামের কলি মিয়া মিয়াজীর কনিষ্ঠ পুত্র মরহুম মোঃ আবুল হোসেন ও রত্নগর্ভা মা রওশন আরার জ্যেষ্ঠ কন্যা।
তিনি ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়ন হরিণা গ্রামের মোহাম্মদ জামাল হোসেন খান এর সহধর্মিণী। রত্নগর্ভা পরিবারের এ সন্তান শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপেই রেখেছেন মেধার স্বাক্ষর। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন ‘দুর্নীতি দমন কমিশনে’ সহকারী পরিচালক হিসেবে। সব সময় চ্যালেন্জ নিতে প্রস্তুত এই মেধাবী মুখ পরবর্তীতে ৩৩ তম বিসিএস এ ‘বাংলাদেশ পুলিশে’ যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন প্রতিনিয়ত।
সারা দেশের পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণস্হল পুলিশ হেডকোয়ার্টার্সে ‘ডিসিপ্লিন এন্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড” দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। এর আগে ‘ ক্রাইম মেট্রো’র ঢাকা ডিভিশনে দ্বায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে প্লাটুন কমান্ডার হিসেবে সাহস ও কৃতিত্বের সহিত দ্বায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন -৫ পদায়িত আছেন।
ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী। স্বামী মোহাম্মদ জামাল হোসাইন খান, এভিপি হিসেবে প্রাইম ব্যাংক লিমিটেডে কর্মরত আছেন। তার বড় ভাই মোঃ রফিকুল ইসলাম জার্মানির আমাজনে কর্মরত, আরেক ভাই মোঃ শফিকুল ইসলাম, পি এইচ ডি শেষ করে সিনিয়র সাইনটিস্ট হিসেবে জার্মানিতে কর্মরত, ছোট ভাই ডাঃ মোঃ জহিরুল ইসলাম ৩৯ বি.সি.এস স্ব্যাস্থ্য ক্যাডার কর্মরত। বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এম.ডি কোর্সে প্রেশনে কর্মরত।
উল্লেখ্য যে তার মাতা রওশান আরা সন্তানদের সুশিক্ষিত ও মানবিক করে তোলার জন্য ২০২৩ সালে ‘রত্নগর্ভা’ মা নির্বাচিত হয়েছিলেন। ব্যস্ততার মাঝেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের জন্য তিনি কাজ করে চলেছেন। বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী ,নারী ও কিশোরীদের জীবনমান উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ গঠনে বিশেষ নজর রয়েছে তার।নারী নির্যাতন প্রতিরোধে ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন এই মেধাবী মুখ। বর্তমানে তিনি COESPU, ইতালিতে প্রশিক্ষণরত।
ফম/এমএমএ/



