চাঁদপুর : চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রীর অন্যতম যুগান্তকারী উন্নয়ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
শুক্রবার (৯ ফেব্রুযারি) দুপুরের চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



