প্রথম রমজানে এতিমদের নিয়ে ইফতার করলেন অ্যাড. সেলিম আকবর

চাঁদপুর: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে ইফতার করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র মাহে রমজানের শুরুর দিন অন্যান্য বছরগুলোর মতো এ বছরও তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ বাইতুল আমান জামে মসজিদের তৃতীয় তলায় এতিমদের সাথে নিয়ে ইফতার মাহফিলে মিলিত হন।

ইফতার পূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওঃ কেফায়েত উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, অ্যাডঃ ইউসুফ আলী, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, সাংবাদিক শওকত আলীসহ অর্ধশতাধিক এতিম শিশু, আইনজীবী, গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম জাহানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম