পুরানবাজারে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ

চাঁদপুর: চাঁদপুর পুরানবাজারে সাবেক ৩ বারের  প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগমখালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুম্মা পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে ১নং ওয়ার্ড বিএনপি অংঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ইব্রাহিম খলিল মাদানী।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য সেলিম খান, নজরুল ইসলাস নজু বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সলেমান ঢালী, মহসিন পাটওয়ারী, লিটন সরকার, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার,যুবদল নেতা জুলহাস আহমেদ জুয়েল,সাবেক ছাত্রনেতা ফাহিম খান,১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রফিক মিজি,যুগ্ম আহবায়ক ইব্রাহিম গাজী,সদস্য সচিব মেহেদী মল্লিক সহ  বিএনপিও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মিলাদ শেষে তবারক বিতরন করা হয়।
ফম/এমএমএ/