পুরান বাজার রঘুনাথপুরে একতা বিস্কুট ফ্যাক্টরী পূণরায় চালু

চাঁদপুর:  চাঁদপুর শহরের পুরান বাজার পৌর ৫নং ওয়ার্ড রঘুনাথপুর বাজারে একতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী পূণরায় চালু করা হয়েছে।

এ উপলক্ষে  শনিবার ( ২৮ এপ্রিল)  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন রঘুনাথপুর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা তানিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন,ফ্যাক্টরীর পরিচালক মোঃ রানা,৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম গাজী, পুরান বাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান ডেঙ্গু, মোঃ নুরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মাঝি, মোঃ বাবুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও দোকানীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম