
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আনারস প্রতীকে ভোট চেয়ে মতিবিনিময় করেন।
হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া’র সঞ্চালনায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন প্রধানীয়া বলেন, নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই।
তিনি আরো বলেন গত জেলা পরিষদ নির্বাচন ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগ করা হয়। সে সুবাধে চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন তারা জেলা পরিষদ থেকে যে চাওয়া পাওয়া থেকে কি পেয়েছেন কি পান নাই, এর উপর ভিত্তি করে এবারের ভোট প্রয়োগ করবেন বলে বিশ্বাস করেন।
দিনব্যাপী গণসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কালোচোঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু , আওলাদ হোসেন প্রধানীয়া, মাসুদ কামাল,কাজী সোহরাব হোসেন আনোয়ার, ইউপি সদস্য মো. জামাল উদ্দিন প্রমুখ।



