
মতলব (চাঁদপুর): মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাভক প্রতিনিধি পদথেকে একযোগে ৭ জন পদত্যাগ করেছেন ।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে পদত্যগ পত্র জমা দিতে গেলে জমা নিতে অস্বীকৃতি জানান। পরে তার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান ও ম্যাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর নিকট পদত্যাগ পত্র জমা দেন ।
যারা পদত্যাগ করেছেন তারা হলেন অভিবাভক সদস নিত্য গোপাল দাস, আবুল কালাম আজাদ, আনিছুর রহমান, গোবিন্দ ঘোষ, সংরক্ষিত মহিলা সদস্য মুক্তি রানী দাস, শিক্ষক প্রতিনিধি বিথীকা মন্ডল, ও মোঃ আবু জাফর ।
এ বিষয়ে অভিবাভক প্রতিনিধি গোবিন্দ বলেনে আমরা প্রধান শিক্ষকের কাছে পদত্যাগ পত্র জমা দিতে গেলে অশুভ কারনে তিনি জমা নেয়নি । আমরা জমা দিতে গেলে তিনি বলেন কুমিল্লা শিক্ষা বোর্ড পরিদর্শক আজারুল ইসলাম আমাকে জমা নিতে নিষেধ করেছে। বোর্ডে গিয়ে যেন জমা দেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান সভাপতি লায়ন জয়নুল আবেদীন ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেনের সেচ্ছাচারিতার কারণে আমরা পদত্যাগ করেছি। তারা অভিবাভক সদস্যদের সাথে আলোচনা ছাড়াই সকল সিদ্ধান্ত গ্রগন করেন ।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন এই কমিটি বোর্ড থেকে দেওয়া হয়েছে। আপনারা বোর্ডে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন । আমি জমা রাখতে পারবো না ।
ম্যাধমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী বলেন সভাপতি না থাকলে প্রধান শিক্ষক পদত্যাগ পত্র জমা নেওয়ার কথা। কিন্তুু কি করানে নিচ্ছেনা তা আমার বোধগম্য নয় ।
নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতান বলেন, পদত্যাগ পত্র ওনার জমা নেওয়ার কথা কিন্তুু কেন নিচ্ছে না জানিনা । বিষয়টি আমি দেখবো।
ফম/এমএমএ/



