নাদিম পাটওয়ারীর পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব লোদেরগাঁও গ্রামের হানিফ পাটওয়ারী বাড়ীর মৃত নুর ইসলাম পাটওয়ারীর ছেলে আবু তৈয়ব পাটওয়ারী (৬৫) ৩০ নভেম্বর রাত ৮ টার সময় নীজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১ ডিসেম্বর রোববার বাদ জোহর মহামায়া বাজার ঈদগাহ ময়দানে জানাজা শেষে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবস্থানে দাফন করা হয়।

মহরহুমের ৩ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক। মরহুমের বড় ছেলে নাদিম পাটওয়ারী চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উক্ত জানাজায় চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ি ইচার্জ মাহবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নাদিম পাটওয়ারীর পিতার ইন্তেকালে চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার অন্যতম সদস্য নাদিম পাটওয়ারীর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘নাদিম পাটওয়ারীর পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

এছাড়া নাদিম পাটওয়ারী আমাদের অন্যতম সহযোদ্ধা। তাঁর পিতার ইন্তেকালে আমরা সমানভাবে ব্যথিত। আমরা জানি বাবার স্থান কোন দিন পুরণ হবার নয় তবুও নাদিম পাটওয়ারীর পরিবার যেন সেই শোক কাঁটিয়ে উঠে সুন্দর কল্যাণময় জীবন গড়তে পারেন সেই জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি।

উল্লেখ্য, নাদিম পাটওয়ারী পিতা আবু তৈয়ব পাটওয়ারী (৬৫) ৩০ নভেম্বর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গতকাল ১ ডিসেম্বর রোববার বাদ জোহর মহামায়া বাজার ঈদগাহ ময়দানে জানাজা শেষে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবস্থানে দাফন করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম