নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কচুয়া (চাঁদপুর): নবাগত কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনয়াতনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোনিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিনের নবাগত নির্বাহী কর্মর্কতার সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মেদ মহিউদ্দিনের সঞ্চনলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা সহকারি কমিশনার ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো.মহিউদ্দিন।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মো. আলমগীর তালুকদার, রাকিবুল হাসান, নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেন, নির্বাহী সদস্য ও পাক্ষিক কচুয়া কন্ঠ সম্পাদক হাবিব উল্লাহ্ হাবিব, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আমির হোসেন ও আফাজ উদ্দিন মানিক, যুগ্ম-সাধারন সম্পাদক ইউনুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা,ক্রড়ী ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু সাইদ,নির্বাহী সদস্য ফরহাদ চৌধুরী, সাইফুল ইসলাম সুমন, মো. রাসেল, রাজিব চন্দ্র শিল প্রমুখ।

এই মতবিনিময় সভায় মিলত হওয়ার পূর্বে সকাল ১০টায় বীরমুক্তি যোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় করেন।
ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম