দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে বিএনপির গণসংযোগ

চাঁদপুর: বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহদে মানিকের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপি সভাপতি বলেন, ১২ তারিখ থেকে রোজা আরম্ভ হবে। অথচ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অবৈধ সরকারের আমলে কোনো জিনিসপত্রের দাম কমেনি। সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ-জ্বালানি-গ্যাসের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, ২০০৬ সালে কাঁচা তরিতরকারির কত ছিল আর এখন কত? বেগুনের কেজি ৮০ টাকা, কচু মুখির ১০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। মাছ, মাংস, ডাল, চিনি এমনকি শাক সবজির দামও অস্বাভাবিক। অভিধর সরকারের মন্ত্রীরা মিডিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কথা বলছে। কোন দ্রব্যমূল্যের দাম কি কমেছে। এইজন্য দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।

মানিক আরও বলেন, আমরা যতদিন পর্যন্ত এই সরকারকে পদ থেকে বাধ্য করাতে না পারবো ততদিন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো। আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীতেও আমাদের কর্মসূচি ইউনিয়নে ইউনিয়নে দেওয়া হবে।সেই কর্মসূচি গুলো সফল করার লক্ষ্যে  নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি ঘোষিত ‘বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এদিন সকাল সাড়ে দশটায় শহরের চিত্রলেখা মোড় হতে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপি সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী ও প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম