দূর্গাপূজা হল সার্বজনিন একটি উৎসব : এমএ কুদ্দুস

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন। মন্ডপে মন্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবে অংশগ্রহন করে সকলের সাথে কুশল বিনিময় করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, দূর্গাপুজা হল সার্বজনিন একটি উৎসব, এই অনুষ্ঠানে সবাই মিলে মিশে আনন্দ করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী হল, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সকলে মিলে মিশে আনন্দ ভাগাভাগি করবো। তিনি আরো বলেন, এক সময়ে বাংলাদেশের হিন্দুরা পূজা পালন করতে পারতো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে অসাম্প্রদায়িক দেশ দিয়েছেন। আর তা রক্ষা করেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যতবারই ক্ষমতায় থাকেন ততবারই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। আর ধর্মান্ধরা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। তাহলেই বিশ^ দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার ঝন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান।

আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম