‘তারা বঙ্গবন্ধুকে নয়, হত্যা করেছে এদেশের গরীব দুঃখী মানুষের ভাগ্যকে’

---সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তর (চাঁদপুর):  ২০০৫ সালের রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে সোমবার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (এসি মিজান)।

সকালে বদরপুর শাহ সোলেমান লেংটার মাজার জিয়ারত করেন মিজানুর রহমান। পরে সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর মোড়ে প্রতিবাদ মিছিল ও পথসভা, বাগানবাড়ি ইউনিয়নের আনোয়ারপুর মোড়, দুর্গাপুর ইউনিয়নের সুজাতপুর বাজার এবং ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহেব বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে এদেশের গরীব দুঃখী মানুষের ভাগ্যকে। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেচেঁ থাকলে অনেক আগেই গরীব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতো। তিনি তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতেন। কিন্তু পরবর্তিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে হাল ধরেন আর বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলছেন।

মিজানুর রহমান আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ। একাত্তরের স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তার দুই সন্তান শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেচেঁ যান। পরবর্তীতে শেখ হাসিনাকেও হত্যা করার জন্য ১৯ বার চেস্টা করে রাজাকারেরা। ২০০৫ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায় বিএনপি জামায়াত। সেখানেও শেখ হাসিনাকে বেচেঁ যান। কিন্তু আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ অনেক কর্মী সেদিন নিহত হয়েছেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। বিএনপি জামায়াত বার বার মানুষের জানমাল নিয়ে খেলা করে। এমন সন্ত্রাসী কর্মকান্ডের কারণেই তাদেরকে জনগণ পছন্দ করে না।

তিনি বলেন, এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে। কিন্তু কোন লাভ নেই, দেশের জনগণ সবকিছু দেখে এবং বুঝে। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনাকে কিছু করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর, যুবলীগ নেতা মনির হোসেন, ডালিম, সাবেক ছাত্রলীগ নেতা কাজী তামজিদ, ছাত্রলীগ নেতা ইয়ামিন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম