ডেঙ্গু প্রতিরোধে ৫০জন অসহায় পেলেন মশারি

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ ও গণসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এম এম নুরুল হক ফাউন্ডেশনের সহ-সভাপতি, বিশিষ্ট লেখিকা জেসমিন মুন্নীর সভাপতিত্বে এম এম নুরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক ফাউন্ডেশন সভাপতি মনজুরুল হক শোয়েব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সমাজ সেবক সাব্বির আহমেদ কালাম প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন বাড়ির চারপাশে পরিস্কার পরিছন্নতা অভিযান রাখতে হবে। যেসকল নালা ও নর্দমায় পানি জমে মশার লার্ভা সৃষ্টি হতে পারে সেগুলো পরিস্কার রাখতে হবে। জ্বরে আক্রান্ত রোগীকে অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসক অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য পাঠাতে হবে।

অনুষ্ঠানে ৫০ জন অসহায় দরিদ পরিবারের মাঝে মশারি, ঔষুধ, মশার কয়েল ও নগদ টাকা দেওয়া হয়।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম