জাতীয় শোক দিবসে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

চাঁদপুর: জা‌তির পিতা বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে চাঁদপুর  লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের আ‌য়োজ‌নে আ‌লোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 
মঙ্গলবার (১৫ আগষ্ট )  সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন, বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী  শিক্ষক  সৈয়দা আনিসুল নাহার বেগম, মুজিবুর রহমান গাজী,  দেলোয়ার হোসেন, সমর কান্তি দাস।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধর্মিয় শিক্ষক একে এম ইসমাইল।
এদিন সকালে চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম