
জাকের পার্টির নেতা আলম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাতরত নেতারা।
চাঁদপুর: জাকের পার্টির নেতা আলম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর বড়স্টেশন বিশ্ব জাকের পার্টির জলশাঘরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মোস্তফা।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির নেতা আলম বেপারী,আব্দুল কাদের হাজরা, সেলিম মোল্লা, বাবুল সর্নকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় মুসলিম বিশ্বের শান্তি কামনায় জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/


