জলবায়ু পরিবর্তন কর্মসুচির আওতায় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামুলক কর্মসুচির আওতায় বৃক্ষরোপন কর্মসুচি পালন ও শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ) বিকালে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।

প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সুত্রধর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, সাবেক সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ হাওলাদার, সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, মোঃ সাইফুল ইসলাম খোকন, দুর্গাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসমত আলী প্রধান, সাবেক দাতা আনোয়ার হোসেন, আজীবন দাতা সদস্য মোঃ শামীম, অভিভাবক সদস্য আহমেদ হোসেন বাবুল।

দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামুলক কর্মসুচির আওতায় বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়। এরআগে এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম