ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের পিতার দাফন সম্পন্ন

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের পিতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাই গত ২ এপ্রিল সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…… ….. রাজিউন)।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম এমএম কান্দি ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে শিল্পপতি গোলাম রাব্বানী মহসিন, মেজো ছেলে ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জানাযার নামাজে হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী সহ নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম