মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী সাবেক সফল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনেরও তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। তাই ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে ১৯ আগস্ট বিকালে আব্দুল মান্নান বেপারীকে গর্ণসংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা বেগমকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন ৫নং ওয়ার্ডবাসী।
সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান প্রধানের সভাপতিত্বে ও মোঃ ফজলুল হক বেপারীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বত্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়নের চেয়ারম্যান শহীদু উল্লাহ প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা আলী মনসুর, সমাজসেবক শাহিন, বীর মুক্তিযোদ্ধা এমএ করিম, মিলন প্রধান, বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জাকির হোসেন বাদশা, সমাজসেবক রফিকুল ইসলাম, কাউন্সিলর আব্দুল মান্নানের সহধর্মিনি রোকেয়া বেগম, মরাদন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পেয়ারা বেগম, এলাকাবাসীর পক্ষে বত্তব্য দেন জহিরুল আলম মোল্লা, লোকমান, বাবু মোল্লা, মুন্না প্রধান, রাসেল মোল্লাসহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী বলেন, আমি অতিতে যেভাবে জনগণের পাশে ছিলাম আগামিতেও সেভাবে আপনাদের সাথে নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব ইনশাাল্লাহ। আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আপনাদের সম্মান বজায় রাখতে আমার সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ৫নং ওয়ার্ডের সকল উন্নয়নে আপনারা আমাকে সহযোগীতা করবেন। আমি ৫নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আপনারা যেকোন প্রয়োজনে আমার কাছে আসবেন আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে এবং আমার দরজা সবার জন্য উম্মক্ত।
আব্দুল মান্না বেপারী বলেন, বর্তমান সরকারের যে স্মার্ট গড়ার ভিশন তা বাস্তবায়নের অংশ হিসেবে আমি ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডে উন্নয়ন করবো। যাতে করে স্মার্ট বাংলাদেশের রূপ পায় ৫নং ওয়ার্ডবাসী। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বিশে^র সাথে তাল মিলিয়ে উন্নত দেশ গড়তে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/আরাফাত/



