ছেংগারচর পৌরসভায় আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর): আসন্ন চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ এ মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (১০ জুন) বিকাল ৫ ঘটিকায় পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ছেংগারচর কলেজ, পৌরভবন সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি। পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মোল্লার উপস্থাপনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সাবেক কাউন্সিলর  শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বহু জটিলার পরে নির্বাচন দেওয়ার জন্য সরকার প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বহুকাক্সিখত ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোঃ আরিফ উল্লাহ সরকারকে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করায় আমরা আনন্দিত। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিছিলকারীরা।
আনন্দ মিছিলে পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম