চান্দ্রা ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাটকা রক্ষা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে   জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করেন  ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।
এসময় তিনি বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত ১৮৩০ জেলের মাঝে সমন্বয় করে চাউল বিতরন করেন। এছাড়াও তিনি জেলেদের এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মানিক মিয়া, ইউপি সচিব বশিরউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন খান, অর্থ সম্পাদক স্বপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, ইউপি সদস্য খাজা আহম্মেদ পাটওয়ারী, শেখ মোহাম্মদ রুবেল, মিজান, পিন্টু শেখসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম