চাঁদপুর: চাঁদপুর সরকারি মহিলা কলেজের চলমান সিইডিপি উপ-প্রকল্পের আওতায় সম্মানিত শিক্ষক ও কর্মচারীবৃন্দের ‘অফিস ব্যবস্থাপনা’ উপর প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ শুক্রবার (৩১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়।
‘অফিস ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ, আইডিজি ম্যানেজার ও প্রশিক্ষণ কোর্স পরিচালক প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রশিক্ষণ কোর্স পরিচালনার অনুমতি প্রদান করায় সিইডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক ও স্টাফদের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় অফিস ব্যবস্থাপনা ও দাপ্তরিক কাজে কার্যক্রমে এর প্রতিফলন ঘটবে।
‘অফিস ব্যবস্থাপনা’র ক্ষেত্রে তথ্য প্রযুক্তি’র ব্যবহারের মাধ্যমে সবাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠবে”। কলেজ অধ্যক্ষ ইন হাউজ প্রশিক্ষণটি যথাসময়ে সফলভাবে সমাপ্ত করার জন্য প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য সিইডিপি উপ-প্রকল্পের আওতায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২৫ (পঁচিশ) জন শিক্ষক ও স্টাফ ‘অফিস ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে।
ফম/এমএমএ/



