চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪টি মশারি জাল, ১লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল, রিং চাই ১০টি ও ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সদর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানাগেছে, জেলাও উপজেলা টাস্কফোর্সের এর আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড, নৌপুলিশসহ বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে বিকাল ৩ টা হতে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর মিনিকক্স বাজার, রাজরাজেশ্বর, লালপুর, কাচিকাটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪ টি মশারী জাল, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল, চায়না রিং চাই ১০ টি ও ১০০ কেজি জাটকা আটক করা হয়। জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ স্থানীয় এতিমখানা ও গরীবের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম সহ কোস্টগার্ড টীম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও নৌপুলিশ এএসআই মাইনুল হাসান ও তাঁর টীম অভিযানে উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল রবিবার (২৮ জানুয়ারি) বেলা আড়ইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌপুলিশ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী চাঁদপুরের ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এস. এম. মুশফিকুর রহমান, নৌপুলিশ এবং কোস্ট গার্ডের সদস্যরা।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত জাটকা স্থানীয় গরিব, দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



