চাঁদপুর শহরে ৩ ফার্মেসীকে জরিমানা

চাঁদপুর : চাঁদপুর শহরের মিশন রোডে এলাকায় ৩ ফার্মেসীকে তিন হাজার পাচঁশত টাকা জরিমানা সহ তিনটি মামলা দেয়া হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে নির্বাহী ম্যাজেষ্ট্রেট আক্তার জাহান সাথী নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

তিনি জানান, ঔষধ আইন ১৯৪০ এর(১৮) ধারা ভাংঙ্গার অপরাধে শেখ ফার্মেসীর শরিফ শেখকে এক হাজার, শাহী ফার্মেসীর আনোয়ারকে পাচঁশত টাকা, একাতা ফার্মেসীর কে ২০০০ টাকা অর্থদন্ড সহ ৩টি মামলা দেয়া হয় এবং ফার্মেসী থেকে বিপুল সংখ্যক মেয়াদ উর্ত্তীণ ঔষদ ও অনুমোদন বিহীন ঔষদ পাওয়া যায়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর ঐষদ প্রশাসনের সহকারী পরিচালক(ড্রাগ সুপার) মিসেস ফোয়ারা ইয়াছমিন, জেলা প্রশাসন অফিস প্রেসকার মো: জহিরুল ইসলাম, হারুন আর রশীদ। নির্বাহী ম্যাজেষ্ট্রেট জানান এ অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম