চাঁদপুর: চাঁদপুর শহরে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
১১ জানুয়ারি বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি জানান, শহরের মিশন রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজারের নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও মূল্য তালিকা না থাকায় আজমেরি হোটেলকে ৫ হাজার টাকা, পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ যথাযথভাবে না লাগায় মদিনা কনফেকশনারিকে ১হাজার টাকা, পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ যথাযথভাবে না লাগায় চাঁদ কনফেকশনারিকে ১ টাকা এবং যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় আদদ্বীন ফ্রেশ বাজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



