চাঁদপুর শহরের মধু ফুড সেমাই কারখানাসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরের মধু ফুড লাচ্ছা সেমাই কারখানাসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বাজার তদারিক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, আজ চাঁদপুর সদরের স্বর্ণখোলা রোড এবং ওয়্যারলেস বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এবং উৎপাদননের তারিখ ও মেয়াদোত্তীর্ণ এর তারিখে অসামঞ্জস্য থাকায় মধু ফুড লাচ্ছা সেমাইকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওয়্যারলেস বাজারের মেসার্স আরাফাত ট্রেডার্সকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা এবং ব্রয়লার মুরগীর দাম বেশি রাখায় মা মনি ব্রয়লারকে ১ হাজার টাকা জরিমানাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নষ্ট দুধ বিক্রির দায়ে একজন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফ্যামিলি ডিপার্টমেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আরোপিত জরিমানার ২৫% অর্থ ১ হাজার ২৫০টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম