
চাঁদপুর : চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার নির্মাণ কাজের শুভ সূচনা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে নির্মাণ কাজের শুভ সূচনার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিজয় মেলার স্টিায়ািরিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
সূচনাকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, স্টিায়ািরিং কমিটির সদস্য শহীদ পাটওয়ারী, যুগ্ম মহাসচিব শরীফ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, মেলার সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, সদস্য সচিব মৃনাল সরকার, মাঠ মঞ্চের সদস্য সচিব মানিক দাস, মিডিয়া পরিষদের সদস্য সচিব কে এম মাসুদ, নাট্য পরিষদের সদস্য সচিব এ আর ইসলাম বাবু, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক মনির হোসেন মান্না ও সদস্য সচিব অভিজিত রায়, উদযাপন কমিটির সদস্য জয়নাল আবেদীন জনু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্তদিবসে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
ফম/এমএমএ/



