চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের পিতার দাফন সম্পন্ন

চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শাহাদাত হোসেন শান্তর পিতা মোঃ হাবিব উল্যাহ বেপারীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আছর নিজ এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ ) ভোর ৫ টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেসক্লাব সভাপতি মোঃ শাহাদাত হোসেন শান্তর বাবা মোঃ হাবিব উল্যাহ বেপারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় ছেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী, দ্বিতীয় ছেলে এলাকায় ব্যবসায়ী, তৃতীয় ছেলে চাঁদপুর কোর্টের উকিল এবং চতুর্থ ছেলে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি।

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডঃ জাহিদুল ইসলাম রোমান, এডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোঃ মোর্শেদ আলম রোকন, চাঁদপুর কন্ঠের ম্যানেজার সেলিম রেজা, আল ইমরান শোভন, সাংবাদিক মনির হোসেন, লুৎফুর রহমান রিপনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ।

পরে উপজেলার ঘনিয়া মানুরী গ্রামে তার নিজ হাতে গড়া ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছর নামাজের পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম