
চাঁদপুর: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১৯ শে জুন ) বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ডাঃ মোবারক চৌধুরীর হাসপাতালের ৪র্থতলায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশের আহবায়ক অ্যাডঃ অধ্যক্ষ মোঃ সেলিম ভ’ইয়া।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আহবায়ক ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদ গাজী।
সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটু, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক বোরহান খান, আনোয়ার হোসেন মাঝি, মাওলানা জসিমউদ্দিন, জয়নাল আবেদীন মাষ্টার, অধ্যাপক রুহল আমিন, সার্ভেয়ার মোশারফ হোসেন, অ্যাডঃ রেহেনা ইয়াছমিন কচি, অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, আবুল কালাম আজাদ, ইউছুফ মিয়াজী, অধ্যাপক সাইফুল ইসলাম খান, অধ্যাপক আহমদ উল্লাহ, ব্যাংকার লোকমান হোসেন, ব্যবসায়ী ফজলুর রহমান, মিজানুর রহমান মিজি, খোকন প্রধানীয়া প্রমুখ।
ফম/এমএমএ/



