চাঁদপুর: চাঁদপুর পুলিশ লাইন্স মাঠ ও পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে সোমবার (৩ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর কর্তৃক শতাধিক জেলা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় অগ্নি-নির্বাপণ কর্মশালায় অগ্নিকান্ডের বিভিন্ন ধরণ এবং আগুন লাগার উৎস নিয়ে আলোচনা করা হয়।
বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ বা অগ্নিকান্ড সংঘটিত হলে উদ্বার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল এবং বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করে এই সকল যন্ত্রপাতির ব্যবহার শিখানোসহ মাঠে বাস্তব অনুশীলনে অংশগ্রহন করেন উপস্থিত সকল সদস্যরা।
অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জপলাশ কান্তি নাথ’সহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের উধ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ।
ফম/এমএমএ/


