চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১৭ জেলে আটক

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ১৭ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। এর মধ্যে ৮জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

শনিবার (১৬ মার্চ) রাতে গনমাধ্যমে পাঠানো লিখিত এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, ১৫ মার্চ রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এবং সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. মুশফিকুর রহমান এর উপস্থিতিতে নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় পদ্মা-মেঘনা নদীতে হতে জাটকা ধরার দায়ে সেলিম জমাদার (৩৫), রাসেল গাজী (২৬), রহমান শেখ (৩৩), মো. নুরু খাঁ (৪৫), আলাউদ্দিন ভুঁইয়া (২০), সুজন গাজী (২০), খোরশেদ আলম (৪২), টিটু (১৩), ইব্রাহীম (৩৭) আটক করা হয়। এর মধ্যে টিটু অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মোচলেখা রেখে ছেড়ে দেয়া হয়। বাকীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এই অভিযানে ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

এছাড়া শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে জেলে মো. আলী হোসেন (৪৮), মো. জুয়েল বেপারী (৩৫), নান্নু মিয়া (৫০), মো. মোহন (৫০), মো. আনোয়ার (৫১), মো. মাহবুব ইসলাম (৩০), মো. রবিউল ইসলাম (৪৫), মো. আরমান হোসেন (২০) কে আটক করা হয়। এদের বাড়ী জামালপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে একটি অবৈধ সুতার জাল এবং তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম