চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান

চাঁদপুর: চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রবিবার (০৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইনস ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। এসময় তিনি সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন (পিপিএম) এর সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সভায় চলতি বছরের আগস্ট মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) এর নিকট হইতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক প্রাপ্তরা হলে- চলতি বছরের আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন  পিপিএম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ,  শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)  সুজন কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার এসআই (নিঃ)/ মোঃ আব্দুল আলীম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম।

এছাড়াও চলতি বছরের আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী ফরিদগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ)  সাইফুর রহমান, মাদক উদ্ধারে বিশেষ পুরুস্কার এসআই (নিঃ)  মোঃ মিছবাহুল আলম চৌধুরী, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী সদর মডেল থানার এএসআই(নিঃ) মোঃ আবু হানিফ, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার এএসআই (নিঃ) জনাব মোঃ রাশেদুদ জামান, ও এএসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন, সদর মডেল থানা, চাঁদপুর, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই (প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া।

পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম