চাঁদপুরে ৬০ যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী ভ্রাম্যমাণ চেক পোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ী চালানো, হেলমেট বিহনী মোটরসাইকেল চালোনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। এ সময় ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়।

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ চেক পোস্ট বসানো হয়।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চেক পোস্টে ৬০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় ৪ মোটর সাইকেল আরোহীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আর লাইসেন্স না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম