চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ সেপ্টম্বর সোমবার ২১:০০ ঘটিকা হতে ২১:৩০ ঘটিকা পর্যন্ত পরিদশর্ক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১নং আসামী মোঃ হানিফ মিয়া (৪৫), পিতা- মৃত মোঃ কালা মিয়া, মাতা-হাছনা বেগম, স্থায়ী সাং- কাটা বিল( বোরকা মজিব মিয়ার বাড়ী/ নোয়াখালী কালা মিয়ার বাড়ী), কুমিল্লা সিটি কর্পো রেশন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা এবং ২নং আসামী মোঃ সাজলমিয়া (২৮), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত নুরজাহান বেগম, স্থায়ী সাং- লেী কোনা গোবিন্দ পুকুর পাড়,(মনু মিয়ার বাড়ী/আরতদার জাকির হোসেন এর বাড়ী),কুমিল্লা সিটি কর্পো রেশন, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা উভয়কে মোট ০৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অপরদিকে, একই দিন ২২.৩০ ঘটিকা হতে ২৩.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন উত্তর শ্রীরামদী নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ জুম্মান মিয়াজি (২৩), পিতা- মোঃ রিপন মিয়াজি, মাতা-শান্তি বেগম, স্থায়ী সাং-কালিয়াইশ (মিয়াজি বাড়ী), ২নং নায়েরগাঁও (দক্ষিণ) ইউনিয়ন, থানা-মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর এবং ২নং আসামী মোঃ আফফান (২৮), পিতা- মোঃ শাহজান, মাতা- রাশিদা বেগম, স্থায়ী সাং- কালিয়াইশ (লতিফ প্রধানিয়া বাড়ী), ২নং নায়েরগাঁও (দক্ষিণ) ইউনিয়ন, থানা-মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর উভয়কে মোট ১২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মামলায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম