চাঁদপুরে হুমায়রা সামরিন সি ইউ-০৬০৮ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুর: চাঁদপুরে হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ ) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্প হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের আয়োজনে এবং চাঁদপুর ইউনিটি-০৬০৮ এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল প্রতিক্রীয়ায় বলেন, আমরা অনেক ফ্রি মেডিকেল ক্যাম্প দেখি। কিন্তু এমবিএস ডাক্তার দ্বারা রোগীকে চিকিৎসা দিয়ে ব্যবস্থাপত্র ছাড়াও ঔষদ দেওয়া সত্যিকার অর্থে বিরল দৃষ্টান্ত। আর সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের সাথে  যারা জড়িত তারা সত্যিকার অর্থে দেশপ্রেমীক।
তিনি বলেন, শিশু হুমায়রা সামরিন দুনিয়াতে নেই। কিন্তু তাকে স্মরণ করে ফাউন্ডেশন করে মানব সেবা করা মহতি উদ্যোগ। শিশু হুমায়রা সামরিনের বাবা ও মায়ের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের এরকাম উদ্যোগে স্বাদুবাদ জানাই। ভবিষ্যতে এরকম উদ্যোগে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে।
চিকিৎসা সেবা প্রদান করেন- মেডসিন, শিশু, বাত ব্যাথা, মাথা ব্যাথা, বক্ষব্যাধি, চর্ম, যৌন, এলার্জি, লিভার ও ডায়াবেটিস্ রোগের বিশেষ অভিজ্ঞ ডা. মো. নাজমুল হক, গাইনী বিশেষ অভিজ্ঞ ডা. নাজমিন নাজ (পুনাম), শিশু বিশেষ অভিজ্ঞ ডা. মো. আজিজুল আহাদ নিলয়।
পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম গাজী, ওয়ার্ড ছাত্রলীগেন সভাপতি মো. কাকন গাজী।
হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক এস এম সোহেল, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক মিজি, মো. মোরশেদ তালুকদার, সাইফ সজিব, রাজন গাজী রাজু, মো. মাসুদ রানা, জয়নাল আবেদীন, মিনহাজ উদ্দিন,  কাজী রুবেল, মাসুন খান, ইলিয়াস ফজল, মিলন মোল্লা, শিবলী শাকুর পাপ্পু, ফখরুল ইসলাম, রফিক দেওয়ান, জামাল হোসেন, কামরুল হাসান, ইব্রাহীম খলির, সোহেল রানাসহ আরো অনেকে।
হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষদ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কেয়ারগিভার ইনস্টিটিউট অব চাঁদপুর কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ, হুমায়রা সামরিন সি ইউ- ০৬০৮ ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক আসহায় নারী, পুরুষ ও শিশুকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম