চাঁদপুরে রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টার উদ্বোধন

চাঁদপুরে রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমানসহ অতিথিরা। ছবি: ফোকাস মোহনা.কম
চাঁদপুর: চাঁদপুরে রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের  শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি)  বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান,  রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের প্রোপ্রাইটর মোঃ জামাল হোসেন সুমন।
শহরের বঙ্গবন্ধু সড়কের দর্জি ঘাটের পূর্ব দিকে অত্যন্ত নান্দনিক পরিবেশে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু ।
রয়েল ফুড কর্নার এন্ড পার্টি সেন্টারের প্রোপ্রাইটর মোঃ জামাল হোসেন সুমন জানায়,সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও মনোরম পরিবেশে পার্টি সেন্টারটি দেওয়া হয়েছে। এখানে বাংলা, চাইনিজ, ফাস্টফুড, কাবাব, জুস, চটপটি, ফুসকা ইত্যাদির ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে বিবাহ, বৌ-ভাত, আকিকা ও জন্মদিনের জন্য হল বুকিংয় ও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম