
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা প্রায়ই অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর-উত্তর পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকন্ডে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকালে ঢাকায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।-বাসস।
ফম/এমএমএ/


